বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

একধাপে সোনার দাম কমল ভরিতে ৭,১১৫ টাকা

টানা কয়েকবার সোনার দাম বাড়ার পর আজ দেশের বাজারে সোনার দাম কমেছে। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমেছে। আজ মঙ্গলবার ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমেছে। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম, কারণ কী

বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম, কারণ কী

সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

দাম কমার পর আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

এর আগে ২৫ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়।

এ ছাড়া আজ রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম এখন ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।

বিশ্ববাজারে কী অবস্থা

মাঝে কিছুদিন বৃদ্ধির পর গতকাল বিশ্ববাজারে সোনার দাম একদিনে আউন্সপ্রতি ১৫৫ ডলার কমেছে। রুপার দাম কমেছে ৩ ডলারের কিছু বেশি।

গোল্ড প্রাইস ডটঅর্গের তথ্যানুসারে, আজ সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৪৫৫ ডলার। গত মঙ্গলবার যখন সোনার দাম শেষ বাড়ানো হয়, সেদিন দাম ছিল ৪ হাচার ৬২৫ ডলার। অর্থাৎ এই সময় সোনার দাম কমেছে আউন্সপ্রতি ১৭০ ডলার।

সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়। কিন্তু এবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো অনেক দিন কমেছে। এরপর বিভিন্ন কারণে সোনার দাম কিছুদিন বেড়েছে। গতকাল সোনার দাম আবার কমল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2027 dailynews
Design & Developed BY starwebhostit